| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ক্যারিয়ারের শেষ টেস্টে প্রথম ম্যাচে সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৪ ১৬:৪৪:১১
ক্যারিয়ারের শেষ টেস্টে প্রথম ম্যাচে সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে পার্থ টেস্টের প্রথম দিন তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার অ্যাশেজের সময় ঘোষণা করেছিলেন যে তিনি ঘরের মাঠে টেস্টকে বিদায় জানাবেন। ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওয়ার্নার।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পার্থ স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৩৪৬ রান। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১৬৪ রানের ইনিংস খেলেন ওয়ার্নার।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন ওয়ার্নার। প্রথম সেশনে মাত্র ৪১ বলে ফিফটি করেন বাঁহাতি ওপেনার। দলীয় ১২৬ রানের পর ব্যক্তিগত ৪১ রানে শাহীন আফ্রিদির বলে আউট হন উসমান খাজা। দ্রুত সময়ের মধ্যে লাবুশেনকে ফেরান ফাহিম আশরাফ। স্টিভেন স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন ওয়ার্নার। স্মিথ ৩১ রানে আউট হন অভিষিক্ত খুররম শেহজাদের বলে।

দ্বিতীয় সেশনে ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি করেন ওয়ার্নার। ওডিআই স্টাইলে ১২৫ বলে সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার। ১৬৪ রানে সাজঘরে ফেরেন আরেক অভিষিক্ত পেসার আমের জামিল। ওয়ার্নার মারেন ১৬টি চারের পাশাপাশি ৪টি ছক্কা। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতা ট্র্যাভিস হেড ৪০ রানে জামিলের কাছ থেকে ৬টি চারের সাহায্যে সাজঘরেফিরে যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...