| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৩ ১২:২০:০৩
আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজ

প্রথম বাংলাদেশি ব্যাট তৈরির ব্র্যান্ড হিসেবে আইসিসির স্বীকৃতি পেয়েছে মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও আফতাব শাহীনদের প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। এতে করে আন্তর্জাতিক ম্যাচে ব্র্যান্ডটির লোগো ব্যবহারে আর বাধা থাকলো না ক্রিকেটারদের।

ব্যাট মেরামত থেকে যার শুরু। গড়ে উঠেছে এম কে এস স্পোর্টসের কারখানা। জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে রাজশাহীর যুবক আফতাব শাহীন তৈরি করেছেন এই প্রতিষ্ঠান। যাকে সবাই চেনে ব্যাট ডক্টর হিসেবে। তিনজনের নামের অদ্যাক্ষর দিয়ে তৈরি যে ব্র্যান্ড।

এমন অর্জনে দারুণ খুশি ইমরুল কায়েস। অস্ট্রেলিয়া নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশের এ ক্রিকেটার বলেন, এখন আমরা বিশ্বের যে কোনো জায়গায় খেলোয়াড়দের স্পন্সর করতে পারব। এমনকি বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দেরও স্পন্সর করতে পারব। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য অনেক বড় সুসংবাদ।

ইতোমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে এই কারখানায় তৈরি মেইড ইন বাংলাদেশ লেখা ব্যাট। আইসিসির স্বীকৃতি পাওয়ায় তুলনামূলক সস্তায় ব্যাট কিনতে পারবেন দেশের ক্রিকেটাররা।

এমকেএস স্পোর্টসের ডিরেক্টর আফতাব শাহীন বলেন, এখন আমরা বিশ্বের যে কোনো খেলোয়াড়ের সঙ্গে আমরা স্পন্সরশীপে যেতে পারব। আমি বলব এটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য খুব ভালো খবর। আমরা ৬০০০ থেকে ব্যাট প্রোভাইড করতে পারব। বাংলাদেশে প্রথম আমরা।

নিউজিল্যান্ড সফরেই বাংলাদেশি ক্রিকেটারদের হাতে দেখা যাবে এমকেএস ব্র্যান্ডের ব্যাট।

আফতাব শাহীন আরও বলেন, নিউজিল্যান্ডে আমাদের জাতীয় দল গিয়েছে সেখানে দুই-তিনজনের সঙ্গে কথা হয়েছে। আজকে স্টিকার যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকল।

বর্তমানে কারখানাটিতে প্রতি বছর ৫০ হাজার টেনিস ব্যাট এবং ১০ হাজার আন্তর্জাতিক ক্রিকেট ব্যাট তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...