সাকিবকে নিয়ে স্ত্রী শিশিরের আবেগঘন স্ট্যাটাস
সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রভিত্তিক উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। তার বিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ১২ ডিসেম্বর, ২০১২ সাকিবের জীবনে একটি বিশেষ দিন। তিন ১২ সালে একই দিনে তিনি বিয়ে করেন।
২০১০ সালে, ইংল্যান্ডের ওরচেস্টারশায়ার কাউন্টির হয়ে খেলার সময় সাকিব ২৩ বছর বয়সী শিশিরের সাথে দেখা করেন। দুই বছর পর পাঁচতারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে (তখন রূপসী বাংলা) বিয়ে হয়। বিবাহিত জীবনের ১১টি বছর কেটে গেছে। এক যুগে প্রবেশ করেছে সাকিব-শিশিরের সংসার।
তাই তো মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।
নিজের ফেসবুকে তিনি লিখেন, ‘এক সঙ্গে আমাদের ১১ বছর, আলহামদুলিল্লাহ! আমাদের খুব ছোট্ট জগতটার বড় অংশটাই একে অন্যর প্রতি ভালোবাসা ও সম্মানে ভরা। একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত একে অন্যকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম তা রক্ষা করে চলেছি। আল্লাহ আমাদের সফলতা দান করুন এবং শেষদিন পর্যন্ত আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। ভালোবাসা মোটে একটা শব্দ কিন্তু অনুভূতিটাই সবকিছু! ১১ বছর এবং আরও অনেক দিনের জন্য উল্লসিত, ইনশাআল্লাহ।'
এরপর অবশ্য জানিয়ে দিয়েছেন গতরাতে সাকিব-শিশির কাটিয়েছেন দারুণ সময়, ‘গত রাতের ডেট দারুণ ছিল।'
উল্লেখ্য, সাকিবের ১২তম বিবাহ বার্ষিকীটি রঙিনময় হবে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হলে। এই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নির্বাচনকে কেন্দ্র করেই দ্রুত দেশে ফিরবেন সাকিব।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
