| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এই মাত্র পাওয়া: বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে কখন কোথায় হবে বাংলাদেশের ম্যাচগুলো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১২ ১১:৩০:২১
এই মাত্র পাওয়া: বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে কখন কোথায় হবে বাংলাদেশের ম্যাচগুলো

আগামী বছর জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার সাড়ে চার মাস আগে ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ছোটদের বিশ্বকাপ। যেটি শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে লঙ্কান বোর্ডকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি।

যে কারণে আসরটি সরে দক্ষিণ আফ্রিকায় গেছে। সোমবার (১১ ডিসেম্বর) সেই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উদ্বোধনী ম্যাচে আগামী ১৯ জানুয়ারি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। এর পরদিনই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ ভারত।

১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আছে গ্রুপ ‘বি’ তে। গ্রুপ ‘সি’ তে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এছাড়া গ্রুপ ‘ডি’ তে আছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। চার গ্রুপ থেকে সেরা তিন দল নিয়ে হবে সুপার ১২।

প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল নিয়ে হবে সুপার সিক্স। সেখান থেকে চারদল সেমিফাইনাল খেলবে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। বিশ্বকাপের প্রথম ম্যাচে ২০ জানুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

একদিন বিরতি দিয়ে ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ২৬ জানুয়ারি তৃতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...