| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চমক নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে ফিরবেন তিন তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১১ ১১:৪৬:১০
চমক নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে ফিরবেন তিন তারকা

২০২৩-২৪ মৌসুমের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিন ক্রিকেটার। রোববার (১০ ডিসেম্বর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) ঘোষিত চুক্তিতে রয়েছেন ১৪ ক্রিকেটার। নতুন মুখ হিসেবে চুক্তিতে সুযোগ পেয়েছেন চারজন। বোর্ডের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেয়া তিন ক্রিকেটার হলেন- জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও অলরাউন্ডার কাইল মেয়ার্স। চুক্তির প্রস্তাবে রাজি না হলেও সামনের টি-টোয়েন্টি সিরিজগুলোর জন্য ‘অ্যাভেইলেবল’ থাকবেন তারা।

আর নতুন মুখ হিসেবে চুক্তিতে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- আলিক আথানেজ, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল ও গুডাকেশ মোটি। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাধাহীনভাবে খেলতেই হোল্ডার, পুরান, মেয়ার্সরা কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে কাইরন পোলার্ড, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নারাইনের মতো তারকা ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য বোর্ডের সঙ্গে চুক্তিতে ছিলেন না দীর্ঘসময়। বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দেয়া তিন ক্রিকেটারের মধ্যে দুইজনেরই রয়েছে বিপিএল খেলার অভিজ্ঞতা।

৩২ বছর বয়সী জেসন হোল্ডার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছেন। আর নিকোলাস পুরান খেলেছেন খুলনা টাইটান্স, সিলেট সিক্সার্স, রংপুর রাইডার্সের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির তালিকা: আলিক আথানেজ, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল, জশুয়া দা সিলভা, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...