| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে রাতারাতি কোটিপতি প্রথম লক্ষ্য বাবাকে গাড়ি কিনে দেওয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১০ ২২:৪৬:৩০

আইপিএলে রাতারাতি কোটিপতি প্রথম লক্ষ্য বাবাকে গাড়ি কিনে দেওয়া

বৃন্দা দিনেশ এখনও ভারতীয় জাতীয় দলে সুযোগ পাননি, কিন্তু তার আগেই বৃন্দা দিনেশ 'মিলিয়নিয়ার' হয়ে গেছেন। ভারতে আসন্ন মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামের জন্য বৃন্দাকে ইউপি ওয়ারিয়র্স বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকায় নিযুক্ত করেছে।

২২ বছর বয়সী বৃন্দা এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেটেড হয়েছেন। বৃন্দা বিশ্বাসই করতে পারছিলেন না যে এর নিলামের দাম লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু রাতারাতি ‘মিলিয়নিয়ার’ হওয়া ব্যাটসম্যান এই টাকা দিয়েই তার স্বপ্ন পূরণ করবেন। বৃন্দা বলেন, তার বাবা-মা অনেক সমস্যার মধ্য দিয়ে তাকে এই অবস্থানে নিয়ে এসেছেন এবং বলেছিলেন যে তিনি তাদের প্রথমে একটি "স্বপ্নের গাড়ি" দিতে চান।

মেয়েদের আইপিএলের নিলামে এবার বৃন্দাই প্রথম ক্রিকেটার, জাতীয় দলে অভিষেকের আগেই যাঁর দাম কোটির অঙ্ক পেরিয়েছে। অবশ্য গুজরাট জায়ান্টস কাশভী গৌতমকে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৪ লাখ টাকায় কিনলে অভিষেকের অপেক্ষায় থাকা সর্বোচ্চ দামের ক্রিকেটারদের তালিকায় দুই নম্বরে নেমে যান বৃন্দা।

কোটি টাকার মালিক হয়েছেন, এমন খবর জানাতে বেঙ্গালুরুতে থাকা মাকে এখনো ভিডিও কল দেওয়ার সাহস হয়নি কর্নাটকের মারকুটে ব্যাটার বৃন্দার। কারণ? বৃন্দা জানালেন, মা-ও মতো তাঁর মতো আবেগপ্রবণ। এমন অপ্রত্যাশিত আনন্দের সংবাদে তিনি হয়তো নিজের আবেগ ধরে রাখতে পারবেন না।

নিলামের সংবাদ যখন মাকে জানিয়েছেন, সে সময়কার অনুভূতি বর্ণনায় বৃন্দা বললেন, ‘মনে হলো, তিনি (মা) কেঁদে ফেলেছেন। আমি তাঁকে ভিডিও কল করিনি। কারণ আমি তাঁর চোখে জল দেখতে পারব না। আমি তাঁর সঙ্গে শুধু (ভয়েস) কলে কথা বলেছি। মনে হলো, তিনি ঠিকঠাক কথাও বলতে পারছিলেন না।’

ইউপি ওয়ারির্সে আয়োজিত সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, এত টাকা দিয়ে বৃন্দা কি করবেন। বৃন্দার জবাবে উঠে এল তাঁর স্বপ্নের কথা, ‘আমি শুধু এটাই জানি, তাঁরা (বাবা-মা) ভীষণ আনন্দিত হয়েছেন। আমি তাঁদেরকে গর্বিত করতে চাই। তাঁরা সারা জীবন যে গাড়ি কেনার স্বপ্ন লালন করেছেন, আমি সেটা তাঁদের কিনে দিতে চাই। এই মুহূর্তে এটাই আমার প্রথম লক্ষ্য। এরপর দেখা যাক কী হয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...