| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জায়গা হয়নি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৯ ২৩:৩৭:৪৬
আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জায়গা হয়নি

আগামী বছর শুরু হতে যাচ্ছে নারী আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর। খেলা মাঠে গড়ানোর এখনো বেশ কয়েক দিন বাকি। তার আগে আজ মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখান থেকে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার।

দ্বিতীয় আসরের জন্য নিবন্ধন করেছিলেন ১৬৫ জন ক্রিকেটার। যেখানে ৩০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে ছিলেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার। তবে পেসার মারুফা আকতার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খানের কারো নাম নিলামে তোলাই হয়নি।

মুম্বাইয়ে শুরু হওয়া নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপিতে বিক্রি হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ভারতের কাশভি গৌতম। এই পেস বোলিং অলরাউন্ডারকে কিনেছে গুজরাট জায়ান্টস। মেয়েদের আইপিএল ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের এটাই সর্বোচ্চ মূল্য।

১ কোটি ৩০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন আরেক অনাভিষিক্ত ভারতীয় ব্যাটসম্যান ব্রিন্দা দিনেশ। তাকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।

কাশভির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দাম উঠেছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডের। ২ কোটি ভারতীয় রুপিতে তাকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...