| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নাসুমকে চড় মেরেছে হাথুরু ধরনের কোনো কথাই শুনিনি, পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৯ ১৮:৪৯:৩৯
নাসুমকে চড় মেরেছে হাথুরু ধরনের কোনো কথাই শুনিনি, পাপন

চন্ডিকা হাথুরুসিংহে গত বিশ্বকাপে নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন বলে জানা গেছে। পেশাদার ক্রিকেটারদের সংগঠন কোয়াব বলেছে যে তারা এই ধরনের মামলার তদন্ত করছে। এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ মিরপুরে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আমি জানি না (নাসুমকে চড় মারার ঘটনা)। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। একটা টিভিতে প্রচার করার আগে আমি এ ধরনের কোনো কথাই শুনিনি। কিন্তু এখানে বলা হয়েছে, আমি জানি।’

নাসুমের সঙ্গে এমন কাণ্ড সামনে আসে সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলে সংবাদ প্রচারের পর। সেই প্রতিবেদনে দাবি করা হয়, এ ঘটনা প্রসঙ্গে অবগত আছেন পাপন। তবে বিসিবি সভাপতি এমন অভিযোগকে মিথ্যা বলেছেন।

পাপন বলেন, 'আমাকে বলা হয়েছে। আমি গিয়ে আবার কোচকে শাসিয়েছি। আমি আসলে অনুষ্ঠানটা (প্রতিবেদন) দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নেই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন।'

‘এখানে একাধিক সমস্যা। আমি শুধু মিডিয়াকে দোষ দিচ্ছি না। আগে একটা সময় আমি আরও অনেক বেশি জড়িত ছিলাম এসব ব্যাপারে। এই সাত-আট মাস আমি যখন এটা বন্ধ করেছি, আসলে বিসিবির যোগাযোগটাও বন্ধ হয়ে গেছে। বিসিবি থেকে কেউ কথা বলছে না। একেকজন হয়তো নিজের মত দিচ্ছে, কিন্তু বিসিবিকে প্রতিনিধিত্ব করছে না।'-যোগ করেন পাপন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...