| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সিরিজ জয়ের লক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রাতে মাঠে নামছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৮ ১৮:০৯:১৮
সিরিজ জয়ের লক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রাতে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় শেষ ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।

আজ প্রোটিয়া নারীদের সামনে সিরিজ ড্রয়ের সম্ভাবনা থাকলেও জেতার আর সুযোগ নেই। অন্যদিকে এই ম্যাচ জিততে পারলে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে বাংলাদেশ নারী দল। জবাবে খেলতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা নারী দল। ফলে ১৩ রানের জয় পায় জ্যোতির দল। স্বাগতিকদের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় ছিল এটি। এরপর দ্বিতীয় ম্যাচটি শুরু হলেও বৃষ্টির জন্য ফলাফল আসেনি। তাই দুই ম্যাচ শেশে সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারীরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, সুবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মন্ডল, মারুফা আক্তার, শামীমা সুলতানা, শরীফা খাতুন।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, অ্যানারি ডার্কসেন, সুনে লুস, নন্দুমিসো সাঙ্গাস, এলিজ-ম্যারি মার্ক্স, সিনালো জাফটা (উইকেটরক্ষক), মাসাবাতা ক্লাস, তুমি সেখুখুনে ও নঙ্কুলুলেকো ম্লাবা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...