| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ৩ চমক নিয়ে দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৬ ২৩:৪২:৩১
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ৩ চমক নিয়ে দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রামে টম ল্যাথামকে অধিনায়ক করে কিউইরা। এ ছাড়া টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস এবং ডেভন কনওয়ের মতো ক্রিকেটাররা ১৩ সদস্যের দলে নেই।

মূলত টানা ম্যাচ খেলতে থাকায় সবাইকে বিশ্রামে রেখেছে কিউই ক্রিকেট বোর্ড। ফলে নতুন করে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন— অলরাউন্ডার জশ ক্লার্কসন, পেসার উইল ও’রুর্কে ও লেগ স্পিনার আদি অশোক। যদিও অশোককে দলে নেওয়া হয়েছে শেষ দুই ম্যাচের জন্য, ইশ সোধি বিশ্রামে গেলে সুযোগ পাবেন তিনি।

দল ঘোষণার সময় নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, ‘চলমান টেস্ট সিরিজ এবং এর আগে সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজেই আমরা দেখেছি, বাংলাদেশ মানসম্পন্ন আন্তর্জাতিক দল। ফিরতি সফরে তারা কঠিন চ্যালেঞ্জ জানাবে, তা আমরা জানি।’

বাংলাদেশের সঙ্গে বর্তমানে দুই টেস্টের সিরিজ খেলছে নিউজিল্যান্ড। যেখানে চলমান দ্বিতীয় টেস্টের আগে ১-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্ত’র দল। টেস্ট সিরিজ শেষে কিউইদের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেখানে দু’দল ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডেতে মুখোমুখি হবে। পরবর্তীতে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়াং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...