| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যে কারনে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন অভিষেক, আলাদা হয়ে যাচ্ছেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৫ ১৬:১৯:১১
যে কারনে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন অভিষেক, আলাদা হয়ে যাচ্ছেন ঐশ্বরিয়া

গত কয়েক মাস ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে বচ্চন পরিবারকে নিয়ে গুঞ্জন চলছে। বলা হচ্ছে, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক ভালো যাচ্ছে না। এদিকে, অমিতাভ বচ্চন তার ছেলে-মেয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে নিয়েছেন বলে জানা গেছে। আর ছেলের স্ত্রী ঐশ্বরিয়া আলাদা থাকেন।

অভিনেত্রী এবং বচ্চন পরিবারের মধ্যে কেন দূরত্ব বাড়ছে তা নিয়ে শুধু গুজব রয়েছে। ঐশ্বরিয়া ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন। তাদের বিবাহিত জীবন প্রায় ১৬ বছর স্থায়ী হয়। বিয়ের পর বলিপাড়ার প্রায় সব অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বরিয়াকে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম খবর, গত কয়েক মাস ধরে পুরনো সেই চিত্র বদলে গেছে। এখন আর একসঙ্গে দেখা যায় না অভিষেক-ঐশ্বরিয়াকে। একে অপরকে ছাড়াই হাজির হচ্ছেন বিভিন্ন জায়গায়। এমনকি বচ্চন পরিবারের অন্য কারও সঙ্গেই দেখা যাচ্ছে না ঐশ্বরিয়াকে।

গত ১ ডিসেম্বর ৫০ বছরে পা দিয়েছেন ঐশ্বরিয়া। দিনটি জীবনের বিশেষ হলেও সেদিন অনেকটা অদ্ভুতভাবেই নীরব ছিল বচ্চন পরিবার। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সাদাকালো একটি ছবি পোস্ট করে দায়সারাভাবে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন।’ কিন্তু এবার যা দেখা গেল, তা রীতিমত অবাক করেছে বলি নায়িকা এবং বচ্চন পরিবারের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

এবার বিগ-বি’র ছেলে অভিষেকের হাতে বিয়ের আংটি দেখতে পাওয়া যায়নি। এ নিয়েই যত কানাঘুষা। তাহলে কি আসলেই বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছেন অভিষেক? আলাদা হয়ে যাচ্ছেন ঐশ্বরিয়া?

এর আগেও একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবার সেই গুঞ্জনকে মিথ্যা বলে প্রমাণ করেছেন তারা। তবে সম্প্রতি মুম্বাইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে অভিষেককে নীল শ্যুট, চুলে নতুন ছাঁট ও চোখে চশমা অবস্থায় দেখা যায়। তার এই লুক যেমন প্রশংসা কেড়েছ, তেমনই সবার নজরে পড়েছে তার হাতে আংটি না থাকার বিষয়টি।

গত ১৬ বছরে বলা যেতে পারে এই প্রথম অভিষেকের আঙুলে বিয়ের আংটি দেখা গেল না। তবে এ নিয়ে সোশ্যালেসহ বিভিন্ন মাধ্যমে নানা চর্চা ও গুঞ্জন চললেও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি বচ্চন পরিবার কিংবা ঐশ্বরিয়াকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...