| ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ঘরের ছেলে ঘরে ফিরে যা বললেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৮ ১৮:১৬:৪৬
ঘরের ছেলে ঘরে ফিরে যা বললেন

গুজরাট টাইটানস ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরবেন হার্দিক পান্ডিয়া আগেই শোনা যাচ্ছিল। ২৬ নভেম্বর গুজরাটের সই করা খেলোয়াড়দের তালিকায় হার্দিককে দেখে অনেকেই কিছুটা অবাক হয়েছিলেন। কিন্তু সেই রাতেই হার্দিকের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির ঘোষণা দেয় মুম্বাই।

আগামী আইপিএল মৌসুমের নিলাম ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এর আগে, সমস্ত ফ্র্যাঞ্চাইজি ২৬ নভেম্বরের মধ্যে আইপিএল কর্তৃপক্ষের কাছে তাদের খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা জমা দিয়েছে। কিন্তু সেই তালিকায় হার্দিক ছিলেন গুজরাটে।

তালিকা জমা দিলেও অবশ্য ট্রেডিংয়ে এখনো দল বদলের সুযোগ আছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ফ্যাঞ্চাইজিগুলো ট্রেডিংয়ের মাধ্যমে ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। সেই সুযোগেই ২৬ তারিখ রাতে হার্দিককে দলে ভিড়িয়েছে মুম্বাই।

গত রাতে এক ভিডিও বার্তায় হার্দিক বলেন, ‘আমি ফিরে এসেছি। রোহিত, বুমরা, সূর্য, ঈশান, পলি (পোলার্ড), মালিঙ্গা আবার শুরু করা যাক। অনেকগুলো কারণে মুম্বাইয়ে ফিরে আসার অনুভূতি আমার কাছে বিশেষ। ২০১৩ সালে প্রথমবার আমি মুম্বাই ইন্ডিয়ানসের নজরে পড়েছিলাম। ২০১৫ সালে তাদের সঙ্গে যাত্রা শুরু করেছিলাম। পেছনে ফিরে তাকালে ওই ১০ বছর আমার কাছে বিশেষ মনে হয়। অনুভূতিগুলো এখনো ফুরিয়ে যায়নি। আমি সেখানেই ফিরলাম, যেখান থেকে আমার পুরো ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল। মুম্বাইয়ের হয়ে আমি সম্ভাব্য সবকিছু অর্জন করেছি। এই দল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে।’

লম্বা সময় ধরে একই ফ্যাঞ্চাইজির হয়ে খেলায় মুম্বাইয়ের সঙ্গে বেশ সখ্যতা হার্দিকের। এমনকি দলটির মালিক পক্ষের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে। সবমিলিয়ে এই ফ্যাঞ্চাইজিটিকে নিজের পরিবারের মতো মনে করেন এই অলরাউন্ডার।

তিনি বলেন, 'আকাশ (মুম্বাই ইন্ডিয়ানসের মালিক মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছেলে) ও তার পরিবারের সঙ্গে আমার বন্ধনটা বিশেষ কিছু। পরিস্থিতি যেমনই হোক, তারা আমার পাশে থেকেছেন। এটা অনেক বেশি আবেগপূর্ণ। কারণ, মনে হচ্ছে আমি আমার বাড়িতে ফিরে আসছি। আপনারা শুরু থেকেই আমাকে সমর্থন দিয়ে এসেছেন। সব স্মৃতি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। জানতাম, আপনারা আবার আমাকে ফেরাবেন। আমরা একটি দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছি। আবারও কিছু চমৎকার মুহূর্ত উপহার দেওয়ার অপেক্ষায় আছি। আমাকে স্বাগত জানানোয় ধন্যবাদ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

নিজস্ব প্রতিবেদক: ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচের একটি বল এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের ...

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র দুটি ম্যাচ। আগামী রোববার ফাইনালে ...