| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের পরে আবারও প্রশংসায় ভাসছেন মোহাম্মদ শামি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৬ ১২:২০:২৬
বিশ্বকাপের পরে আবারও প্রশংসায় ভাসছেন মোহাম্মদ শামি

ঘরের মাঠে শিরোপা হারানোর বেদনা ভুলতে ভারতীয় বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের ছুটি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ছুটিতে উত্তরাখণ্ডে পাহাড় দেখতে গিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। সেখানে ভক্তদের মন জয় করেছেন তিনি।

বিশ্বকাপে বল হাতে শামি যেভাবে ভক্তদের মন জয় করেছিলেন, ছুটিতে গিয়েও ভক্ত-সমর্থকদের প্রশংসায় পঞ্চমুখ মোহাম্মদ শামি। এই ডানহাতি পেসার ট্যুর করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির জীবন বাঁচিয়েছেন।

গত শনিবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শামি। দেখা যায়, উত্তরাখণ্ডের নৈনিতাল শহরে পাহাড় থেকে পড়ে একটি প্রাইভেটকার। গাড়িতে একজন ছিলেন। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন শামি। ক্রিকেটারের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ভক্তরা শামিকে প্রশংসায় ভাসিয়েছেন। তার ভক্তরা তার মানবিক কাজের স্বীকৃতি দিচ্ছিলেন।

ভিডিওটির সাথে শামি লিখেছেন, 'সেই ব্যক্তি খুবই ভাগ্যবান। ঈশ্বর তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। তার গাড়ি আমার গাড়ির সামনে নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তায় পড়ে যায়। আমরা তাকে নিরাপদে (গাড়ি থেকে) বের করে এনেছি।'

এই বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন শামি। প্রথম ৪ ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। বাকি ৭ ম্যাচ খেলে মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার জিতে নেন ডানহাতি এই পেসার। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে একাই ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...