| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এবার এসিবি থেকে দারুণ সুখবর পেল আফগানিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৮:৩৭:৪২
এবার এসিবি থেকে দারুণ সুখবর পেল আফগানিস্তান

আফগানিস্তান এখন পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এবার সেই আক্ষেপ দূর হতে চলেছে। আগামী জানুয়ারিতে ভারত সফরে যাবেন রশিদ খান-মুজিব উর রহমান।

এই সফরে দুই দলই মূলত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ওয়ানডে বা টেস্ট ম্যাচ নেই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

১১ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুই দলের মধ্যে মাঠের লড়াই দিয়ে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মোহালিতে। দুই দিনের ব্যবধানে ১৪ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে।

ভারত ও আফগানিস্তান ক্রিকেটের সব সংস্করণে ১০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল। তাদের মধ্যে একটি টেস্ট ম্যাচও ছিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সহ বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয় আইসিসি ও এসিসি ইভেন্টে।

এদিকে শক্তির বিচারে গত বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে আফগানিস্তান। সেমিফাইনালে উঠতে না পারলেও গ্রুপ পর্বে ৪টি ম্যাচ জিতে নিজেদের সামর্থ্য দেখিয়েছে তারা। অন্যদিকে ভারত ফাইনালে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয়। তখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত ছিল রোহিত শর্মার দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...