| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সিলেটের ম্যাচ ঘিরে দারুণ সুসংবাদ পাচ্ছে দর্শকরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১২:৩৫:৫৫
সিলেটের ম্যাচ ঘিরে দারুণ সুসংবাদ পাচ্ছে দর্শকরা

বিশ্বকাপের রেশ না কাটতেই আরও একবার মাঠে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ দিয়ে আবারও ব্যাট-বল হাতে দেখা যাবে টাইগারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ তারিখ থেকে শুরু হবে দুই দলের মধ্যেকার প্রথম টেস্ট।

ম্যাচ শুরুর চারদিন আগে জানানো হলো টিকেটের মূল্য এবং সংগ্রহ পদ্ধতি। শুক্রবার টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে মাঠে বসে খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন দিতে হবে ১০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এছাড়া স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা।

পূর্ব গ্যালারিতে খেলা দেখা যাবে ২০০ টাকার টিকিটে। ক্লাব হাউজে বসে খেলার জন্য গুণতে হবে ৩০০ টাকা করে। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধার্য্য করা হয়েছে ১০০০ টাকা করে।

টিকেট সংগ্রহ করতে যেতে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। সেখানেই কাউন্টার থেকেই ম্যাচের টিকিট পাবেন দর্শকরা। এ ছাড়া সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে ম্যাচের টিকিট। ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

টেস্ট সিরিজে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড দল। বাংলাদেশ দলও ঢাকা থেকে সিলেটে পৌঁছেছে। দুই দলই বৃহস্পতিবার থেকে নিজেদের অনুশীলন শুরু করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে এটি দুই দলেরই প্রথম সিরিজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...