| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মিস্টার ৩৬০ ডিগ্রি সাজালেন বিশ্বকাপের সেরা একাদশ, কোন টাইগার জায়গা পাইনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৪ ১৯:০৮:৫৭
মিস্টার ৩৬০ ডিগ্রি সাজালেন বিশ্বকাপের সেরা একাদশ, কোন টাইগার জায়গা পাইনি

গত রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়ে। এরপর একের পর এক বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সের ভিত্তিতে একাদশ সাজিয়ে নিচ্ছেন বর্তমান ও সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

বিশ্বকাপের পর আইসিসিসহ আন্তর্জাতিক মিডিয়া তাদের সেরা একাদশ প্রকাশ করে। অনেক সাবেক ক্রিকেটারও করেছেন বিশ্বকাপের সেরা একাদশ। ইংল্যান্ড তারকা জিমি অ্যান্ডারসন, ধারাভাষ্যকার ইয়ান বিশপ, ক্যাস নাইডু, শেন ওয়াটসন, আইসিসি ক্রিকেটের মহাপরিচালক ওয়াসিম খান এবং ভারতীয় সাংবাদিক সুনীল বৈদ্যও তাদের সেরা একাদশ প্রকাশ করেছেন।

এবার সেরা একাদশ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তার একাদশে জায়গা করে নিয়েছেন ভারতের পাঁচজন, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও নিজ দেশ দক্ষিণ আফ্রিকা থেকে একজন। নিজের ইউটিউব চ্যানেলে এই একাদশ ঘোষণা করেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।

ডি ভিলিয়ার্সে চোখে বিশ্বকাপের সেরা একাদশ

রোহিত শর্মা (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), শ্রেয়াস আইয়ার (ভারত), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জেরাল্ড কোয়েৎজি (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ শামি (ভারত) ও দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...