| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ শেষ হতেই বিয়ে করলেন ভারতের এক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৪ ১২:৩৯:১৫
বিশ্বকাপ শেষ হতেই বিয়ে করলেন ভারতের এক ক্রিকেটার

বিয়ে করলেন এক ভারতীয় ক্রিকেটার। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এ খবর জানান। নবদীপ তার দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করেন।

বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার নভদীপ সাইনি। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এ খবর জানান। নবদীপ তার দীর্ঘদিনের বান্ধবী স্বাতী আস্থানাকে বিয়ে করেছেন। যদিও তিনি ২০১৯ সালে ভারতের হয়ে অভিষেক করেছিলেন, সম্প্রতি কোনও দল ডাকেনি।

তার স্ত্রী স্বাতী পেশায় একজন 'ব্লগার ', অর্থাৎ ভিডিওর মাধ্যমে ব্লগিং করেন। তিনি ফ্যাশন, ভ্রমণ এবং জীবনধারা সম্পর্কে ব্লগ করেন। তার একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে তিনি নিয়মিত ভিডিও পোস্ট করেন। এছাড়াও, তিনি প্রায়শই ইনস্টাগ্রামে ভিডিও এবং ছবি পোস্ট করেন।

কিছুদিন আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলেছেন নবদীপ। সেমিফাইনালে পাঞ্জাবের কাছে হেরে যায় তার দল দিল্লি। সেই ম্যাচে তিন ওভারে ৩২ রান দিয়েছিলেন সাইনি। পুরো প্রতিযোগিতায় সাত ম্যাচে নিয়েছেন মাত্র ৪ উইকেট। বাকি ইরানি কাপে ভারতের হয়ে খেলেছেন।

গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৩ উইকেট। ভারতের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার। ২০২১ সালের অস্ট্রেলিয়া সফরে তিনি তার শেষ টেস্ট খেলেছিলেন। সে সময় ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটার ইনজুরিতে থাকার কারণে তাকে খেলানো হয়েছিল। যদিও পরে আর সুযোগ পাননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...