| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফুল ফুটতে শুরু করেছে, আরো ফুটবে: কাদের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৪ ১০:৫১:৫১
ফুল ফুটতে শুরু করেছে, আরো ফুটবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা উদ্বিগ্ন ছিলেন কে নির্বাচনে অংশ নেবে আর কে অংশ নেবে না- উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ফুল ফুটতে শুরু করেছে, আরো ফুল ফুটবে। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার আগেই শত শত ফুল ফুটবে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আমাদের পার্লামেন্টারি বোর্ড আজকে দুটি বিভাগ—রংপুরে ৩৩টি ও রাজশাহীতে ৩৬টি, মোট ৬৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হওয়া পর্যন্ত ফল প্রকাশ করবো না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন ঘোষণা করবো আনুষ্ঠানিকভাবে।

তিনি বলেন, এখনও রাজনীতির বাইরে থেকে কারও মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। আজকে বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, এখানে রাজনীতির বাইরে কেউ আসেননি। হয়তো আসবে পরবর্তীতে। রংপুর এবং রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ বাদ পরেছেন জানিয়ে তিনি বলেন, এই সংখ্যা কয়জন এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে বাদ পড়েছেন। কিছু কিছু বাদ পড়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...