| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ম্যাচ হারের পর এই ক্রিকেটারের উপর ক্ষোপ ঝাড়ছেন সুনীল গাভাস্কার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২২ ১৪:৫৯:৩৫
ম্যাচ হারের পর এই ক্রিকেটারের উপর ক্ষোপ ঝাড়ছেন সুনীল গাভাস্কার

পুরো বিশ্বকাপে দাপট দেখিয়েছে ভারত । রোহিত শর্মার নেতৃত্বাধীন দল টুর্নামেন্টের ফাইনালে ১০-০ ব্যবধানে অপরাজিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে স্বাগতিক ভারত।

ম্যাচ হারার পর রোহিতকে নিশানা করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতীয় অধিনায়কের মাঠে খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিজ্ঞ। গাভাস্কার জানতে চান তিনি লোভী ছিলেন কি না।

গাভাস্কার স্পোর্টসস্টারে এক কলামে লেখেন, ‘ট্র্যাভিস হেডের উল্টোদিকে দৌড়ে ধরা দুর্দান্ত ক্যাচটি ভারতের তিনশোর্ধ্ব রান পাওয়ার আশাকে ধ্বংস করে দেয়। সেই ক্যাচটি রোহিত শর্মাকে আউট করে, যে কিনা দ্রুতগতিতে চল্লিশোর্ধ্ব রান তোলার জন্য মাঠে ঝড় তুলেছিল। প্রথম পাওয়ারপ্লে-র শেষ ওভারে সেই (রোহিতের) উইকেটটি পড়ে যায়। তখন ৩০ মিটার বৃত্তের বাইরে মাত্র দুইজন ফিল্ডারকে অনুমতি দেওয়া হয়। সে ওই ওভারে ইতিমধ্যে একটি ছক্কা এবং একটি চার মেরেছিল এবং স্পষ্টতই পাওয়ারপ্লে শেষ হওয়ার আগে বাকি কয়েকটি বলে পুঁজি বাড়ানোর চেষ্টা করছিল। সে কি খুব লোভী ছিল? শুভমান গিল আউট হওয়ার পরও নিজেকে সংযত করেননি?’

রোহিতের আউটের পর ভারতীয় ভক্তদের একমাত্র ভরসা বিরাট কোহলি। হাফ সেঞ্চুরির পর কোহলি যখন আউট হলেন, তখন ভরা মাঠে নীরবতা। দর্শকরা দেখছিলেন জ্বলন্ত ভারত।

লোকেশ রাহুলের সঙ্গে কোহলির ৬৭ রানের জুটি ভেঙে যাওয়ার পর আর সেরে উঠতে পারেনি ভারত। একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিক দল। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস শেষ হয় ২৪০ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...