| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্রের ইসলাম গ্রহণের খবরে যা বললেন তার ছেলে

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২০ ১৬:৪১:৫৪
জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্রের ইসলাম গ্রহণের খবরে যা বললেন তার ছেলে

সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। যেখানে বলা হয়েছে, প্রবীণ চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। প্রমাণ হিসেবে প্রচারিত হচ্ছে অভিনেতার একটি পুরনো সাক্ষাৎকার।

প্রবীর মিত্রের পরিবার খুবই বিব্রতকর অবস্থায় রয়েছে। তার ছেলে মিঠুন মিত্র গণমাধ্যমকে বলেন, অভিনেতা মুসলিম এমন খবর সত্য নয়। তিনি বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। যদি তাই হয়, আমরা সবাইকে জানাব। কেউ গুজবে কান দিবেন না।

মিঠুন আরও বলেন, 'আমার মা মুসলিম ছিলেন। কিন্তু বাবা তার সনাতন ধর্ম পালন করেন। যারা এ ধরনের খবর ছড়ায় তারা সঠিকভাবে কাজ করছে না। বাবার মতো অভিনেতার নামে এমন হৈচৈ মেনে নেওয়া যায় না। সকলকে অনুরোধ করছি না জেনে কোনো তথ্য না ছড়ানোর জন্য।

এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবীর মিত্রের মৃত্যুর খবর ছড়িয়েছিল। যা সবই পরে মিথ্যা প্রমাণ হয়েছে। এবারও অভিনেতাকে ঘিরে নতুন গুজব ছড়িয়ে পড়ায় পরিবারের মানুষও বেশ বিরক্ত হয়েছেন।

ব্যক্তিজীবনে অজান্তা মিত্রকে বিয়ে করেছিলেন প্রবীর মিত্র। তার স্ত্রী ২০০০ সালে মারা যান। অভিনেতার সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা হলেন মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম, সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন।

প্রসঙ্গত, থিয়েটারে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন প্রবীর মিত্র। ‘লালকুটি’ থিয়েটারে কাজ করেছেন অনেক দিন। এরপর পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। প্রবীর মিত্রের প্রথম সিনেমার নাম ‘জলছবি’।

ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’-এর মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক। এ ছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমাতেও তিনি ছিলেন মূখ্য চরিত্রে। এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্রভিত্তিক অভিনয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...