| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির ২ ঘন্টা বৈঠক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২০ ১৬:১৯:২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির ২ ঘন্টা বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল বিএনপির নেতারা। রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দুই ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার।

বৈঠক শেষে তৈমুর আলম খন্দকার গণমাধ্যমকে বলেন, ‘আমরা দেখা করেছি।

’ আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তৈমুর বলেন, ‘এটা রাষ্ট্রীয় বিষয়। আমি কিছু বলতে পারব না। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সেখান (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে জেনে নিন। ’

জানা গেছে, রোববার মাগরিবের পর দলটির একটি প্রতিনিধি দল গণভবনে যায়। রাত ১০টার কিছুক্ষণ আগে তারা গণভবন থেকে বেরিয়ে আসেন।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। গত দুই দিনে দলটি মোট ৭৮টি ফরম বিক্রি করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলমান থাকবে।

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি ফরমের মূল্য ধরেছে ৫ হাজার টাকা। ফলে গত দুই দিনে ফরম বিক্রি বাবদ দলটির আয় হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।

জানা গেছে, ১৮ নভেম্বর তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন প্রার্থী। আর দ্বিতীয় দিন ৬৫ জন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...