| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বাবরের বদলি হচ্ছেন যিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৫ ২১:১৫:৩২
ব্রেকিং নিউজঃ বাবরের বদলি হচ্ছেন যিনি

অনেক আশা নিয়ে ভারতে প্রবেশ করেছিল পাকিস্তান। কিন্তু বাবর আজম-শাহিন আফ্রিদি তার সিকি ভাগও পূরণ করতে পারেননি। বিশ্বকাপে এমন পতনের বড় দায় এসে পড়ে বাবরের কাঁধে। সমালোচনার পরও এরই মধ্যে নেতৃত্ব ছেড়েছেন তিনি। তাই এখন পাকিস্তান ক্রিকেটে আলোচিত বিষয় বাবরের বদলি কে?

আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তানি দল। এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থাকলেও ওয়ানডে নেই। ফলে আপাতত টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি মিডিয়ার গুঞ্জন- লাল বলে পাকিস্তানের নতুন অধিনায়ক হবেন শান মাসুদ। দলের ফাঁকা ব্যাটিংয়ে অন্যতম বিশ্বস্ত নাম মাসুদ। এবার নেতা হিসেবে পিসিবি তার ওপর আস্থা রাখবে।

টি-টোয়েন্টিতে অবশ্য খুব একটা চমক থাকছে না। বাবরের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা শাহিন শাহ আফ্রিদি পুরো দায়িত্ব পাচ্ছেন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এই তারকা পেসারকেই নেতা হিসেবে পছন্দ পিসিবি কর্তাদের।

তিন ফরম্যাটে তিন অধিনায়কের থিওরিতে যাবে কিনা পিসিবি, সেটা এখনই নিশ্চিত নয়। যদি এমনটা না হয়, তাহলে সাদা বলের দুই ফরম্যাটেই নেতা হিসেবে দেখা যাবে আফ্রিদিকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...