| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৫ ১০:৫৯:৩৮
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ ঘোষণা

চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা ভারত জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায়। এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থাকা ভারতকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্নে বিভোর কিউইরা। বাংলাদেশে প্রথম সেমিফাইনাল শুরু হবে বুধবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায়।

ভারতীয় দল গ্রুপ পর্বে টানা ৯ ম্যাচ জিতে লিগ টপার হিসাবে সেমিফাইনালে পৌঁছেছে। কিন্তু লিগ পর্ব এবং নকআউট পর্বের খেলা সম্পূর্ণ আলাদা। একটি ম্যাচ বদলে দিতে পারে আগের সব অর্জন। গ্রুপ পর্বে কিউইদের হারানোর পরও সেমিফাইনালে কাজটা সহজ হবে না রোহিত শর্মার দলের জন্য। গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারত।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে ভাবছেন সবাই। তবে শেষ কিছু ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেননি রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। এমনকি নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছিল ভারত। সেমিফাইনালেও স্বাগতিক একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিন শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্রনাথ জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...