| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যে কারনে পরবর্তী বিশ্বকাপে নজর সোহানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৩ ২০:১১:১১
যে কারনে পরবর্তী বিশ্বকাপে নজর সোহানের

ভারতে বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপের ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজরা। ফলে এখন থেকেই আসন্ন ২০২৭ বিশ্বকাপে দল গুছানোর তাগিদ দেশের ক্রিকেটাঙ্গনে। এবং প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও এই আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছেন।

যদিও তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন, এখনও পর্যন্ত কোনো বৈশ্বিক ৫০ ওভারের টুর্নামেন্টে সুযোগ পাননি। তাই ২০২৭ সালের বিশ্বকাপে সেই আক্ষেপ থেকে মুক্তি পেতে চান তিনি। যে কারণে এখন থেকেই নিজেকে তৈরি করছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহানের ভাষ্য, ওয়ানডে বিশ্বকাপ খেলা আমারও স্বপ্ন। আমি দুই-তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। ওয়ানডে বিশ্বকাপ খেলেননি। অবশ্যই নিজেকে এভাবে গুছিয়ে নিতে পারব এমন আশা আছে। আমি নিজেকে এমনভাবে তৈরি করতে পারি যাতে আমি ২০২৭ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি। এটার জন্য যে প্রসেসটা মেইটেইন করা দরকার আমি সেই প্রক্রিয়াটা মেনে চলছি। নিজের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব যেন নিজের শতভাগ দিতে পারি।

তার সোহান দাবি, আমি স্লগার হতে চাই না। আমি প্রোপার ব্যাটসম্যান হতে চাই। প্রপার ব্যাটসম্যানের মতোই ব্যাটিং করতে চাই। আমি ঘরোয়াতে যখন ব্যাটিং করি সময় নিয়ে ফিনিশ করা বা এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে। দলের প্রয়োজনে আসলে আমি যেকোনো পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত।

উইকেটকিপার এই ব্যাটার যোগ করেন, কিন্তু আমার মনে হয় না আমি নির্দিষ্ট কোনো জায়গার জন্য আমি বসে আছি, আমি এখন পুরোপুরি মুক্ত। একটা ব্যাটসম্যানের যেসব জায়গায় ব্যাটিং করা দরকার যে আত্মবিশ্বাসের দরকার, দলের জন্য যতটা অবদান দরকার, এই জিনিসটা আমি তৈরি করার চেষ্টা করছি। আমি একটা প্রক্রিয়ার মধ্যে আছি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...