| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে চরম ভরাডুবির দায় এড়াতে পারবেন হাথুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৩ ১৬:৪৮:২০
বিশ্বকাপে চরম ভরাডুবির দায় এড়াতে পারবেন হাথুরু

ক্রিকেটারদের ঠিকঠাক শাসন করতে তার জুড়ি মেলা ভার। সোজা বাংলায় যাকে বলা হয় কড়া হেড মাস্টার! চন্ডিকা হাথুরুসিংহে দুই মেয়াদে বাংলাদেশে কোচের দায়িত্ব পালন করতে এসেছিলেন এবং এই বিশেষণের সঙ্গে ভালোই সখ্যতা হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের। এই লঙ্কান কোচ এখন ক্রিকেট পাড়ায় কড়া হেডমাস্টার নামেই হিসেবে পরিচিত। কিন্তু বিশ্বকাপে তার কড়া শাসন কাল হয়েছে বাংলাদেশের জন্য!

যখন পিতামাতারা অল্প বয়সে একটি পরিবারে শিশুদের অতিরিক্ত শাসন করেন, তখন এটি প্রায়শই বিপরীতমুখী হয়। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বাংলাদেশের ক্ষেত্রেও ভালো হয়নি। ভরাডুবি হয়েছে ভারত বিশ্বকাপে।

পুরো বিশ্বকাপ জুড়েই ল্যাবরেটরির মতো দলকে আগলে রেখেছিলেন লঙ্কান কোচ। ম্যাজিক চেয়ারের মতো ব্যাটিং পজিশন বদলে ফেলেন তিনি। বিশ্বকাপের বড় মঞ্চে এসে সব দলই ঠিক করে রেখেছিল টপ অর্ডারে কারা খেলবে। কেবল ঠিক ছিল না বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার। যার মাশুল গুণেছেন শান্ত-তামিমরা।

বিশ্বকাপকে পরীক্ষাগারে পরিণত করার ক্ষেত্রে হাথুরুর মনোভাব ছিল অসাধারণ। তদুপরি, দলে তার বর্ধিত ক্ষমতা দলের ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন সাফ জানিয়ে দেন, তাকে কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। কোচিং স্টাফের অবশিষ্ট সদস্যদেরও হাথুরুর দ্বারা নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়েছিল।

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড অনেকটা অভিমান নিয়েই দায়িত্ব ছেড়েছেন। এছাড়া দায়িত্ব ছাড়ার অপেক্ষায় আছেন আরো তিন কোচ। ব্যাটিং অর্ডারে ঘন ঘন পরিবর্তন, সিদ্ধান্তে গড়মিল সবমিলিয়ে ব্যর্থ এক বিশ্বকাপ মিশন। যার বড় দায় হাথুরুসিংহের কাঁধেই পড়বে।

তামিম ইকবাল ইস্যুতেও কোচ চন্ডিকা হাথুরুসিংহের বড় দায় দেখছেন অনেকেই। কোচের গুডবুক থেকে আগের মেয়াদেই কাটা পড়েছিলেন দেশসেরা এই ওপেনার। এবার তো বিশ্বকাপেই যাওয়া হয়নি তার। সেটার ফলাফলও ভালো কিছু ছিল না। তামিমের জায়গায় খেলা তানজিদ তামিম সুপার ফ্লপ ছিলেন।

বড় প্রত্যাশা নিয়েই দ্বিতীয় মেয়াদে নিয়ে আসা হয়েছিল হাথুরুকে। তবে সেই বিরাট প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি হাথুরু। উল্টো রাসেল ডমিঙ্গোর রেখে যাওয়া বাংলাদেশ এখন হারের বৃত্তে পড়ে দিশেহারা। ওয়ানডে সুপার লিগে তৃতীয় হওয়া দলটাই, বিশ্বকাপ শেষ করেছে কোনো রকমে আটে থেকে।

টাইগারদের পারফরম্যান্স গ্রাফের এমন নিম্নমুখী গতি চোখ এড়ায়নি বোর্ডকর্তাদের। যদিও বিসিবি থেকে এখনো হাথুরুর সঙ্গে এ নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। ক্রিকেট অপরারেশন্স সূত্রে জানা গেছে, আপাতত নিউজিল্যান্ড সিরিজে ফোকাস দলের। ঘরের মাঠের এই সিরিজ শেষে হাথুরুর সঙ্গে আলোচনায় বসবে বিসিবি। এরপরই কড়া হেড মাস্টারের ভবিষ্যত ঠিক হবে!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...