| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের সেমির স্বপ্ন ভেস্তে যাওয়ার দায় নিলো এক পাক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৩ ১৩:৪২:৩৫
পাকিস্তানের সেমির স্বপ্ন ভেস্তে যাওয়ার দায় নিলো এক পাক ক্রিকেটার

বিশ্বকাপে ভালো করতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। স্বভাবগতভাবে একজন অলরাউন্ডার হলেও একজন স্পিনার হিসেবে তার ভূমিকা পাকিস্তান ক্রিকেট দলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। দলের প্রয়োজনে শাদাব উইকেট নেবেন, দল এটাই চেয়েছিল। কিন্তু রাউন্ড রবিন লিগ পর্বে ৬ ম্যাচ খেলে মাত্র ২ উইকেট পান শাদাব। বল হাতে শাদাবের অকার্যকরতা যথেষ্ট ক্ষতি করেছে পাকিস্তানকে। বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে খেলা বাবর আজমের পাকিস্তান টানা চার ম্যাচে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে। এসব ম্যাচে শাদাবসহ পাকিস্তানি স্পিনারদের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ৫টিতে হেরেছে তারা। হারের দিক থেকে এটাই পাকিস্তানের সবচেয়ে বাজে বিশ্বকাপ।

যেখানে ভারতীয় উইকেটে স্পিনাররা কার্যকর ভূমিকা পালন করেছিল, সেখানে পাকিস্তানি স্পিনাররা ছিল ভিন্ন অবস্থানে। শাদাব, মোহাম্মদ নেওয়াজ, উসামা মীর, ইফতিখার আহমেদ খুব গড়পড়তা ছিলেন।

এমন পরিস্থিতিতে বাজে পারফরম্যান্সের দায় নিজের কাঁধেই নিচ্ছেন শাদাব। বিশ্বকাপের পর পাকিস্তানের এই লেগ স্পিনার নিজ দেশে ফিরে সংবাদমাধ্যমকে বলেন, আমি নিজেই খুব খারাপ করেছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী বল করিনি। যা দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে।

দল সেমিফাইনালে উঠতে না পারায় পুরো দল কতটা হতাশ শাদাব বলেন, "সবাই টুর্নামেন্ট জিততে যায়।" আমরাও গিয়েছিলাম। কিন্তু তা হয়নি। আমরা সেমিফাইনালে উঠতে পারিনি। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়—সবাই খুবই হতাশ। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—তিনটি বিভাগেই আমরা খারাপ করেছি। এই বিশ্বকাপে আমরা আধুনিক ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...