| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে সাকিবের যে রেকর্ডে ভাঙ্গতে চলেছে কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১২ ১৭:৪৭:৩২
বিশ্বকাপে সাকিবের যে রেকর্ডে ভাঙ্গতে চলেছে কোহলি

চলমান বিশ্বকাপের শুরু থেকেই গতিতে রয়েছেন বিরাট কোহলি। গত ম্যাচেই শতক হাঁকিয়ে ছুঁয়েছিলেন শচীনের করা ওয়ানডেতে রেকর্ড ৪৯ সেঞ্চুরির মাইলফলক। আজ পঞ্চাশ করে আঊট হয়েছেন তিনি। আরও একটি মাইলফলক ছুঁয়েছেন। সাকিব আল হাসান ও শচীনের একক ম্যাচে সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ড ভাগাভাগি করেন কোহলি।

আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় ভারত। কোহলি টস জিতে প্রথমে ব্যাট করতে যান বরাবরের মতো তিন নম্বরে ব্যাট করতে নেমে দলের জন্য। ফন ডার মারওয়ের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ৫১ রানের ইনিংস। এই ইনিংসেই সাকিব ও শচীনকে ছুঁয়ে ফেলেন তিনি।

শচীন ২০০৩ বিশ্বকাপে ভারতের হয়ে ১০ টি ম্যাচ খেলেছিলেন। এই কিংবদন্তি ১ টি সেঞ্চুরি এবং ৬ টি হাফ সেঞ্চুরি সহ মোট ৭ টি অর্ধশতক ইনিংসে খেলে ৬৭৩ রান করেছিলেন। এরপর গত বিশ্বকাপ ২০১৯-এ শচীনের এই রেকর্ডটি স্পর্শ করেন সাকিব। এই অলরাউন্ডার নয় ম্যাচে ২ টি সেঞ্চুরি এবং ৫ টি হাফ সেঞ্চুরি সহ ৬০৬ রান করেন।

এবারের বিশ্বকাপে নয় ম্যাচে ২ টি সেঞ্চুরি ও ৫ টি ফিফটিতে এরমধ্যেই ৫৯৪ রান তুলে ফেলেছেন কোহলি। শচীন ও সাকিবকে ছাড়িয়ে যাওয়ার জন্য কমপক্ষে আর ও একটি ম্যাচ রয়েছে তার সামনে। আগামী বুধবার প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। সেই ম্যাচ জিতলে ফাইনালে আরও একটি সুযোগ থাকবে তার কাছে।

কোহলির মতো দারুণ ছন্দে থাকা অধিনায়ক রোহিত শর্মাও গড়ছেন নানা রেকর্ড। এদিন এবি ডি ভিলিয়ার্সের এক বছরে সর্বোচ্চ ৫৮টি ছক্কা মারার রেকর্ড ভেঙে দেন তিনি। ইনিংসের সপ্তম ওভারে কলিন অ্যাকারম্যানের বলে চলতি বছরের ৫৯তম ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। এছাড়া অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক আসরে ইংল্যান্ডের এউইন মরগানকে পেছনে ফেলে এরমধ্যেই ২৩টি ছক্কা মেরেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...