| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশী ক্রিকেটারদের বিশ্বকাপ ছেড়ে দেশে আসা নিয়ে আবারো বিতর্ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৮ ১১:২১:০২
বাংলাদেশী ক্রিকেটারদের বিশ্বকাপ ছেড়ে দেশে আসা নিয়ে আবারো বিতর্ক

গর্ভবতী স্ত্রীর সঙ্গে এক বিশ্বকাপে দুইবার দেশে ফিরেছেন লিটন দাস। ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে একদিনের জন্য কলকাতা থেকে দেশে ফিরেছেন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর আগামীকাল আবার ঢাকায় এসেছেন তিনি। বিসিবি সময় বেঁধে দিয়েছে, দলে যোগ দিতে পুনে যেতে হবে লিটনকে। কাল অনুশীলন করতে হবে।

সূত্র জানায়, লিটনের দেশে ফেরাকে সহজভাবে নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। দিল্লিতে হাথুরুসিংহের কাছে ঢাকায় আসার জন্য ছুটি চাইলে কোচ লিটনকে বলেন, বিসিবি রাজি হলে তার কোনো আপত্তি নেই। পরে লিটন টিম ডিরেক্টর খালেদ মাহমুদের কাছে যান।

মাহমুদই ঢাকায় কথা বলে লিটনের ছুটি মঞ্জুর করেন। বিশ্বকাপের সময় বারবার দেশে আসা নিয়ে ঢাকা থেকে আপত্তি উঠলেও লিটন ছুটি পেলেন দলের সঙ্গে থাকতে বাধ্য হলে অনুশীলন ও খেলায় মন দেবেন না! তার চেয়ে দেশে একদিন কাটানো ভালো।

মানবিক কারণে লিটনকে দেশে ফেরার অনুমতি দেওয়া হলেও বিষয়টি নিয়ে বিসিবি এখনো ক্ষুব্ধ। লিটনের দেশে আসার খবরে হতবাক বিসিবি সভাপতি নাজমুল হাসানও। লিটন যদি শর্ত না মেনে আগামীকালের মধ্যে পুনেতে ফিরে আসেন, তাহলে বিসিবি তার বিরুদ্ধে কঠোর হতে পারে। আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এদিকে, স্ত্রীর সন্তান হওয়ার সম্ভাবনা থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকে ছুটি চেয়েছেন লিটন বলে গুঞ্জন রয়েছে। তবে বিসিবির প্রধান ক্রিকেট কর্মকর্তা জালাল ইউনুস বলেছেন, খবরটি সঠিক নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...