| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সম্ভাব্য একাদশ, জয়ের জন্য এক পরিবর্তন আফ্রিকার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৫ ১৩:৪৯:৫৮
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সম্ভাব্য একাদশ, জয়ের জন্য এক পরিবর্তন আফ্রিকার

টুর্নামেন্টে ভারত এখনও অপরাজিত। ১৪ পয়েন্ট নিয়ে ৭ ম্যাচের সবকটি জিতে প্রথমে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে হোঁচট খাওয়া ছাড়া বাকি ৬ ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে দারুণ ফর্মে রয়েছে প্রোটিয়ারা। একধাপ এগিয়ে অনেকেই বলছেন, ফাইনালে দেখা হবে এই দুই দলকে!

রবিবার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে)। এই ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে প্রোটিয়ারা।

শীর্ষস্থান ধরে রাখার মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত। বিশেষ করে বড় ম্যাচের আগে কোনো দলই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। উইকেটে হঠাৎ পরিবর্তন না হলে।দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একজন পেসার কমিয়ে অতিরিক্ত স্পিনার খেলতে পারে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে জেরাল্ড কোয়েটজিকে বাদ দেওয়া যেতে পারে। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন তাবরেজ শামসি।

ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হাইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ , লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি/জেরাল্ড কোয়েটজে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...