| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আবারো বাবর-পিসিবির মধ্যে নতুন বিরোধ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৩ ১৪:৪৭:০০
 আবারো বাবর-পিসিবির মধ্যে নতুন বিরোধ

পাকিস্তান ক্রিকেটের 'সার্কাস' শেষ হওয়ার নয়। একের পর এক বিতর্ক চলতেই থাকে। এখন বাবর আজমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজ ফাঁস নিয়ে নাটক চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জাকা আশরাফ স্থানীয় একটি টেলিভিশনে তা ফাঁস করেছেন।

গত শনিবার, পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ বলেছিলেন যে ভারত থেকে বাবর আজম পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফকে ফোন করেছিলেন কিন্তু তিনি ধরেননি। এরপর বাবর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেও জাকা আশরাফ উত্তর দেননি।

পিসিবি প্রধান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, বাবর তাকে ফোনও করেননি বা কোনো বার্তাও দেননি। জাকা আশরাফ বাবর এবং পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের মধ্যে হোয়াটসঅ্যাপ বার্তার একটি অংশ টেলিভিশন প্রতিবেদককে সরবরাহ করেছিলেন।

সালমান নাসের সেখানে বাবরকে জিজ্ঞাসা করেন যে তিনি পিসিবি চেয়ারম্যানকে ফোন করেছিলেন কি না। জবাবে বাবর বলেন, তিনি ফোন করেননি বা মেসেজও করেননি। পরে দুজনের সেই বার্তা টেলিভিশনের পর্দায়ও দেখানো হয়।

এ নিয়ে শুরু হয় সমালোচনা। অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আজহার আলি তাৎক্ষণিকভাবে প্রশ্ন তোলেন যে বার্তাগুলি বাবরের অনুমতি নিয়ে দেখানো হয়েছিল কিনা। এ সময় অনুষ্ঠানের উপস্থাপক বলেন, পিসিবি চেয়ারম্যান বার্তাগুলো টিভিতে দেখাতে বলেছেন।

এত দিন পর পিসিবি এ বিষয়ে সাড়া দিয়েছে। ক্রিকেট নিউজ ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো পিসিবিকে উদ্ধৃত করে বলেছে, "কী দেখাবেন এবং কী দেখাবেন না তা টেলিভিশন চ্যানেলের জন্য নীতি নির্ধারণের বিষয়।"

পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...