| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

আফগানিস্তান শ্রীলঙ্কা টসের ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩০ ১৪:১৬:৫১
আফগানিস্তান শ্রীলঙ্কা টসের ফলাফল

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের গ্রুপ পর্বের লড়াই জমে উঠেছে। বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের অবস্থাও একই। পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় ও তিনটিতে হেরেছে। তবে নেট রান রেটের দিক থেকে আফগানদের ওপরে রয়েছে লঙ্কানরা। তাই সেমিফাইনালে থাকার লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহি।

সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে লঙ্কানরা। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লাহিরু কুমারা। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন দুষ্মন্ত চামিরা। এছাড়া ওপেনার কুশল পেরেরার জায়গায় ফিরেছেন দিমুথ করুনারত্নে।

অন্যদিকে স্পিনার নূর আহমেদের পরিবর্তে আফগানিস্তানের একাদশে জায়গা পেয়েছেন পেসার ফজল হক ফারুকী।

শ্রীলঙ্কা একাদশ :পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।

আফগানিস্তান একাদশ :হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক,ফজল হক ফারুকি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...