| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সাকিবের দেশে আসা নিয়ে আবারো নতুন সমালোচনা শেন বন্ডের মুখে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৮ ১৩:২৩:০৬
সাকিবের দেশে আসা নিয়ে আবারো নতুন সমালোচনা শেন বন্ডের মুখে

বিশ্বকাপে মোটেও ছন্দে নেই বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে থাকা দলটি মনে হচ্ছে বড় আসরে নিজেদের হারিয়েছে। এখন পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। আর মাঠের বাইরের সব বিতর্ক এমনিতেই সঙ্গী। এরই মধ্যে যোগ হয়েছে সাকিবের দেশে ফেরার প্রসঙ্গ। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর পুরো দল কলকাতার উদ্দেশ্যে রওনা হলে ঘরোয়া ফ্লাইটে উঠেন সাকিব।

সাকিবের মূল উদ্দেশ্য ছিল তার ব্যাটিং শাণিত করা। শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে এসেছিলেন ব্যাটিং ঠিক করতে। বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ অবশ্য সাকিবের কামব্যাককে সাধুবাদ জানিয়েছেন। তবে সমালোচনায় সোচ্চার ছিলেন সাবেক কিউই পেসার শেন বন্ড।

ক্রিকইনফো ম্যাচের প্রিভিউ ইভেন্টে কিউই পেসার বলেন, এটা ভালো নয়। আমরা যদি মাঠের বাইরে নেতৃত্বের কথা বলি, এটা খুব একটা ভালো উদাহরণ নয়। দলটি এখনও অনুশীলন করছে, টুর্নামেন্টে কীভাবে টিকে থাকা যায় তা নিয়ে অনেক কথা হচ্ছে, এমন সময়ে দলকে ছেড়ে দেওয়ার কোনো মানে নেই। আপনি অবশ্যই এই সময়ে স্কোয়াডের ১৫ জনকে বাড়িতে যেতে দেবেন না। তুমি তোমার কোচকে ক্যাম্পে আনছ না কেন?'

তবে টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন সাকিব। পেসার তাসকিন বলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়ে ঢাকায় গেছেন সাকিব ভাই। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন যে তিনি তার ব্যাটিং নিয়ে কাজ করতে চান। আমরাও সেদিন বিশ্রাম নিয়েছিলাম। তাই প্রশাসন তাকে অনুমতি দিয়েছে। তিনি ক্রিকেটীয় কারণে গেছেন, অন্য কিছু নয়।'

শনিবার বিকেলে বিশ্বকাপের লাইভ অ্যান্ড ডাই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশেষঅনুশীলনে ঠিক কতটা লাভবান হলেন সাকিব? সেটাও বোঝা যাবে আজকের ম্যাচে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...