| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পয়েন্ট টেবিলে আবারও লাভ বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৭ ১৭:৪৬:৫৭
পয়েন্ট টেবিলে আবারও লাভ বাংলাদেশের

চলতি বিশ্বকাপে সব দলই পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র স্বাগতিক ভারত ছাড়া সব দলই পরাজয়ের স্বাদ পেয়েছে।

এদিকে নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে নেমে গিয়েছিল সাকিব বাহিনী। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ডাচদের বড় পরাজয়ে পয়েন্ট টেবিলের সুসংবাদ পেয়েছিল লাল-সবুজেরা। এবার লঙ্কানদের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ধাক্কায় আবারও পয়েন্ট টেবিলে লাফ দিয়েছে সাকিব বাহিনী।

ইংলিশদের হারের পর পয়েন্ট টেবিলে আটে উঠে এসেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে এক জয়ে সাকিব আল হাসানের দলের পয়েন্ট দুই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ দশমিক ৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। এই জয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল তারা। আর চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকার ৯ নম্বরে নেমে গেছে জস বাটলারের দল।

দশে থাকা ডাচদের রান রেট মাইনাস ১ দশমিক ৯০২। অন্যদিকে মাইনাস ১ দশমিক ২৫৩ নেট রান রেট নিয়ে আটে রয়েছে টাইগাররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...