| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

যে অযুহাতে দেশে এসেছেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৬ ১১:২০:৫১
যে অযুহাতে দেশে এসেছেন সাকিব

বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। মুহূর্তেই বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই টাইগার ভক্তদের মধ্যে প্রশ্ন হঠাৎ করে ঢাকায় আসলেন কেন সাকিব।

জানা গেছে, দেশে আসার পর সাকিব ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন করলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নেন।

টিমের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।সুজন জানায়, শাকিবকে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। কোচ ছুটিতে আছেন। তিনি (সাকিব) বলেছেন, কিছু ব্যক্তিগত কারণে তাকে ঢাকায় যেতে হচ্ছে। আমরা ব্যক্তিগত কারণ জানি।

জানা গেছে, ক্রিকেট বহির্ভূত কোনো কাজে ঢাকায় আসেননি সাকিব। দেশে ফিরে অনুশীলনে ধারালো হন তিনি। ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন সেখানে।

দেশের সেরা কোচ ফাহিম বলেছেন, সাকিব দেশে ফিরে ব্যাটিংয়ে কাজ করেছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ও শুক্রবার ঢাকায় অনুশীলন করবেন তিনি। তারপর দলে যোগ দিবেন।

জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাটিংয়ে কাজ করবেন টাইগার অধিনায়ক। বোলিং নিয়েও তার কাজ করার কথা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে মাত্র ৪৫ রান করেছেন সাকিব। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে বল হাতে রেখে সাকিবের মোট ৫.৫৪ ওভারে ৬ উইকেট। এর মধ্যে তার সেরা পারফরম্যান্স ছিল আফগানদের বিপক্ষে ৩০ রানে ৩ উইকেট। এ ছাড়া চোটের কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...