| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরুর আগে নতুন করে শিরোনামে লিটন দাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৪ ১৩:৩২:২৪
দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরুর আগে নতুন করে শিরোনামে লিটন দাস

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে শেষ চারে থাকার লড়াইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আজ (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের তিনটি ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং স্বাগতিক ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায়।

এই ম্যাচে কাগজে কলমে এগিয়ে প্রোটিয়ারা। কারণ, দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফেভারিটের শিরোপা নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা।

টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রোটিয়ারা অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের শিকার হয়। এরপর নিজেদের চতুর্থ ম্যাচে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে।

এদিকে, মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে ওপেনার লিটন দাস তার ভক্তদের সোশ্যাল মিডিয়ায় শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের অফিসিয়াল ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিটন ক্যাপশনে লিখেছেন, উৎসবের আনন্দ সবার জীবনে ছড়িয়ে পড়ুক। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

অন্যদিকে, সম্প্রতি পুনের টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিয়ে সমালোচনার মুখে পড়েন লিটন। এমন খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি। লিটনের কাজের জন্য বিসিবিও দুঃখ প্রকাশ করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...