| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বাঘের ঘাড়ে রোহিতের নিশ্বাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৫ ১৫:১৩:৪৩
বাঘের ঘাড়ে রোহিতের নিশ্বাস

বড় মঞ্চে ফিরেছেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে রান না পেলেও পরের ম্যাচে ফিরেছেন চেনা ছন্দে। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড সেঞ্চুরি করার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে একই আগ্রাসী মেজাজে দেখা গেছে তাকে। ৬৩ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি একটি নতুন মাইলফলকও স্পর্শ করেছেন রোহিত।

ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় স্বদেশী বিরাট কোহলিকে পেছনে ফেলে সপ্তম স্থানে পৌঁছেছেন তিনি। এখনও পর্যন্ত ২০টি বিশ্বকাপ ম্যাচে ১১৯৫ রান করেছেন রোহিত। যেখানে ২৯ ম্যাচে কোহলির সংগ্রহ ১১৮৬ রান। বিশ্বকাপে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলের রানও রয়েছে ১১৮৬। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটসম্যান বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেলেছেন।

সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় ভারতের গ্রেট শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪৫ ম্যাচে তিনি ২২৭৮ রান করেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ৪৬ ম্যাচে ১৭৪৩ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপে ৩৭ ম্যাচে তিনি ১৫৩২ রান করেন।

কোহলির কাছে হেরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোহিত। এই বিশ্বকাপে আরও তিনজনকে হারাতে পারেন তিনি। তার আগে ষষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩২টি ম্যাচে ১২০১ রান করেছেন টাইগার অলরাউন্ডার।

পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিনি ২৩ ম্যাচে ১২৭ রান করেন। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। তিনি ৩৪ ম্যাচ খেলে ১২২৫ রান করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...