| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩


Warning: Undefined array key 2 in /home/binodon69.com/public_html/inc/article.php on line 68

সাকিব ভাই কিছু একটা হবে, উইকেটের পেছন থেকে মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৩ ২১:১১:২৩
সাকিব ভাই কিছু একটা হবে, উইকেটের পেছন থেকে মুশফিক

এক সাকিব আল হাসানেই যেন পুরো বাংলাদেশের আশা ভরসা। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে এখন পর্যন্ত স্পিনারদের মধ্যে সবচেয়ে সফল বোলার টাইগার অধিনায়ক। ৬ ওভারে ৩৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি।

বল হাতে তাই সাকিব এলে প্রত্যাশাও বাড়ছে বাংলাদেশের। অন্তত স্ট্যাম্প মাইক থেকে মুশফিকুর রহিমের কথা শুনে তা ভাবতেই পারেন। এমনিতেই উইকেটের পেছনে দাঁড়িয়ে দলকে উজ্জীবিত করে রাখতে জুড়ি নেই মুশফিকের। সারাক্ষণই বোলার, ফিল্ডারদের অনুপ্রেরণা জোগান তিনি।

সাকিবের ব্রেকথ্রুয়ে ভেঙেছে কনওয়ের উইকেট। টার্গেট খুব বড় কিছু না হলেও চেন্নাইয়ের পিচে চ্যালেঞ্জিংও। আর তাই আশা দেখছেন মুশফিকরাও।

ইনিংসের ২৩ তম ওভারে সাকিব আক্রমণ আসতেই তারস্বরে মুশফিক হাঁকলেন, সাকিব ভাই আমার মনে হচ্ছে কিছু একটা হবে ভাই। সাকিব অবশ্য নিজের দ্বিতীয় উইকেটের দেখা পাননি এখন পর্যন্ত। কেইন উইলিয়ামসন আর ড্যারেল মিচেলে ভর করে ধীরে ধীরে জয়ের দিকে যাচ্ছে নিউজিল্যান্ড।

এর আগে টপঅর্ডারের ব্যর্থতার পরেও তিন পান্ডবের ব্যাটে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। চেন্নাইয়ের স্পিনবান্ধব উইকেটে তিন সিনিয়র ব্যাটারের কল্যাণে টাইগাররা জমা করেছে ২৪৫ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...