| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের ‘সেরা’ ভারত-পাকিস্তান ম্যাচ কতটা অনিশ্চিত?

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৩ ১৯:০৬:২৩
বিশ্বকাপের ‘সেরা’ ভারত-পাকিস্তান ম্যাচ কতটা অনিশ্চিত?

আর মাত্র একদিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হিসেবে বিবেচিত ভারত-পাকিস্তান ম্যাচ। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

যদিও এই ম্যাচকে ঘিরে চলছে নানান আয়োজন। বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও এই ম্যাচকে ঘিরে আবারও আলোচনায় অনুষ্ঠান। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে বেরসিক বৃষ্টি। আর এই ম্যাচে বৃষ্টির শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আহমেদাবাদ নয়, উত্তর গুজরাটজুড়ে শনিবার বৃষ্টি হতে পারে।

মূলত সনাতন ধর্মাবলম্বীদের নবরাত্রি উৎসবের কারণেই এগিয়ে আনা হয় ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি। এজন্য বিশ্বকাপ বিশ্বকাপে সূচির অন্য ম্যাচেও পরিবর্তন করা হয়। কিন্তু বৃষ্টি ক্রিকেটপ্রেমীদের আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি। কেননা, শনিবার ও রোববার (১৪ অক্টোবর) দুই দিনই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আহমেদাবাদের আবহাওয়া দপ্তরের প্রধান মনোরমা মোহান্তির ভাষ্য, শনিবার বৃষ্টি হতে পারে। পরের পাঁচদিন সেই সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে। আহমেদাবাদ ছাড়াও গুজরাটের উত্তর দিকের শহরগুলোতে বৃষ্টি হতে পারে।

এর আগে, বৃষ্টির কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বে বাতিল হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তাই বিশ্বকাপেও এমনটা হলে সমর্থকরা যে হতাশ হবেন, সেটা বলাই যায়।

উল্লেখ্য, চলতি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দুটি ম্যাচই জিতেছে ভারত এবং পাকিস্তান। অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে ভারত। অন্যদিকে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে তালিকার চারে আছে পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...