| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ম্যাচ না খেলেই সেমিতে ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ২২ ১১:০৮:২১
ম্যাচ না খেলেই সেমিতে ভারত

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ মিলেছিল ভারত নারী ক্রিকেট দলের। কোয়ার্টারের ম্যাচে তারা প্রতিপক্ষে হিসেবে পায় মালয়েশিয়াকে।

টসে হেরে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ২ উইকেটের খরচায় ১৭৩ রান করে ভারত নারী দল। জবাবে ব্যাট করতে নেম্যা মাত্র দুই বল হওয়ার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা।

নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় শেষ পর্যন্ত সেটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।আর তাতেই কপাল খুলে যায় ভারতের। না খেলেই সরাসরি নাম লেখায় এশিয়ান গেমসের সেমিফাইনালে।

স্বভাবতই এমনটা দেখে প্রশ্ন জাগতে পারে কেন এমন সুবিধা পেল ভারত? ভারতের নারীরা এমন সুবিধা পেয়েছে কেবল এশিয়ান গেমসের নিয়মের কারণে।

এশিয়ান গেমস কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, নকআউটের কোনও ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে।

ভারত শীর্ষ বাছাই দল হিসাবেই টুর্নামেন্ট শুরু করেছে। টি-টোয়েন্টি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান চতুর্থ। অপরদিকে প্রতিপক্ষ মালেশিয়ার অবস্থান র‍্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে।এই কারণেই সেমিতে জায়গা করে নেয় ভারত।

এদিকে আশার বাণী রয়েছে বাংলাদেশের জন্যও। টুর্নামেন্টের চতুর্থ শীর্ষ বাছাই হিসেবে অংশ নিচ্ছে টাইগ্রেসরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হংকং। কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হলে, বাংলাদেশও চলে যাবে সেমিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...