| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩


Warning: Undefined array key 2 in /home/binodon69.com/public_html/inc/article.php on line 68

সুযোগের সদ্ব্যবহার করলে মাহমুদউল্লাহর সামনে দুই রেকর্ডের হাতছানি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ২১ ১১:০৬:১২
সুযোগের সদ্ব্যবহার করলে মাহমুদউল্লাহর সামনে দুই রেকর্ডের হাতছানি

ছয় মাসের বিরতি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আর ফেরার ম্যাচেই তিনি দেখছেন দুটি রেকর্ডের হাতছানি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ফিফটি হাঁকালেই রেকর্ডবুকে ঢুকে যাবে মাহমুদউল্লাহর নাম।

চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজারি রানের ক্লাবে নাম লেখাবেন ডানহাতি এই ব্যাটার। সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে তার রান ৪ হাজার ৯৫০।

এই মাইলফলক স্পর্শ করা বাকি তিন বাংলাদেশি হলেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

ওয়ানডে ফরম্যাটে তামিমের বর্তমানে রান ৮ হাজার ৩১৩, মুশফিকের ৭ হাজার ৩৮৮ আর সাকিবের ৭ হাজার ৩৮৪ রান।

এছাড়া আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে সাইলেন্ট কিলারকে। সিরিজের প্রথম ম্যাচে ১৪ রান করলেই চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের রেকর্ড গড়বেন ডানহাতি এই ব্যাটার।

এখন পর্যন্ত ৩৮৯ আন্তর্জাতিক ম্যাচে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৯ হাজার ৯৮৬ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...