| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে অংশ নিতে সবার আগে ভারতে পা রাখছে যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ২০ ১০:০৩:৫৭
বিশ্বকাপে অংশ নিতে সবার আগে ভারতে পা রাখছে যারা

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আইসিসির মেগা এই ইভেন্টটি শুরু হতে এখনও দু’সপ্তাহেরও বেশি সময় বাকি রয়েছে। কিন্তু বিশ্বকাপে অংশ নিতে তর সইছে না একটি দেশের। এজন্য বেশ আগেভাগেই আয়োজক দেশটিতে পা রাখতে যাচ্ছে দলটি।

বুধবারই (২০ সেপ্টেম্বর) ভারতে পা রাখতে যাচ্ছে বাছাইপর্বের বাঁধা পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দল নেদারল্যান্ডস। সেখানে পৌঁছেই বিশ্বজয়ের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছে ডাচরা। আজ ভারতে পৌঁছে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে অংশগ্রহণকারী অনেক দেশই এখন পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্য কোনো প্রতিযোগিতা দিয়ে নিজেদের প্রস্তুতি সারছে। তবে তেমন ব্যস্ততা নেই সহযোগী দেশ নেদারল্যান্ডসের। তাই তারা বিশ্বকাপের প্রস্তুতি সারতে একটু আগেই ভারতে চলে যাচ্ছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বেঙ্গালুরুতে পৌঁছবে নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে আলুরে শুরু হবে প্রস্তুতি শিবির। সেখানে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। এরপর নেদারল্যান্ডসের প্রথম প্রস্তুতি ম্যাচ ৩০ সেপ্টেম্বর তিরু অনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দলটির দ্বিতীয় প্রস্ততি ম্যাচ ৩ অক্টোবর হায়দরাবাদে ভারতের বিপক্ষে।

৬ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেদারল্যান্ডস। বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডের মতো দলকে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে নেদারল্যান্ডস। ১২ বছর পর বিশ্ব আসরে ফেরা দলটি এবার নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...