তামিমের সঙ্গে কথা না বলা নিয়ে মুখ খুললেন হাথুরু
মাস দেড়েক আগেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল। এখন চোট কাটিয়ে তার মাঠে ফেরার পালা। এর মাঝেই তার সঙ্গে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছে। দুজনের বৈরি সম্পর্ক সমাধান হয়ে যাবে এমন বিশ্বাসের কথা এর আগেই জানিয়েছিলেন বিসিবি কর্মকর্তারা। এ নিয়ে তামিমের মুখ থেকে ইঙ্গিতপূর্ণ কথা এলেও, এতদিন মুখ খোলেননি হাথুরু। এবার তার সামনেই ওঠে এলো সেই প্রসঙ্গ।
যাদের কারণে তামিম ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন তাদের একজন হাথুরু- এমনটা মনে করেন অনেকেই। সেই বিষয়টি নিয়ে দেশের শীর্ষ এক জাতীয় দৈনিককে হাথুরু বলেছেন, ‘কথাটা যদি তামিম এসে বলে, তাহলে আমি উত্তর দিতে পারি। যদি অন্য কেউ বলে, আমি জানি না তারা কোত্থেকে এই খবর পেল। তামিম বললে ওর সঙ্গে বসে জিজ্ঞেস করতে পারি, আমি কখন, কোথায় কী করলাম! (হাসি...)। এ বিষয়ে আমার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। আমি তো জানতামই না যে এরকম কোনো ঘোষণা আসতে চলেছে।’
তামিমের সঙ্গে কোনো যোগাযোগ নেই কিংবা কথা না হওয়ার বিষয়ে বিষয়ে টাইগার কোচ বলেন, 'তামিম এরকম কিছু কোথাও বলেছে বলে আমার চোখে পড়েনি (হাসি...)। যোগাযোগ না হওয়ার বিষয়টি সত্যি নয়। তামিম কী করছে না করছে, সবই আমি জানি। ও মেডিকেল বিভাগের অধীনে আছে। ওরাই সব আপডেট আমাকে দিচ্ছে। তামিম কখন ব্যাটিং করছে, কীভাবে করছে, ওর অবস্থার উন্নতি কতটা হচ্ছে, আমি সবই জানতে পারছি। যা করার, পেশাদারের মতোই করছি।’
তার বিরুদ্ধে তোলা অভিযোগ একতরফা বলেও মন্তব্য লঙ্কান কোচ হাথুরুসিংহের, ‘মানুষ কী বলছে শোনার দরকার নেই। কারও সঙ্গেই আমার কোনো অস্পষ্টতা নেই। একতরফা আলোচনায় কান না দিয়ে এরকম মুখোমুখি বসলে আমিও বিষয়গুলো পরিষ্কার করে দিতে পারি।’
বিশ্বকাপ তামিমের কাছে প্রত্যাশার কথা জানিয়ে হাথুরু বলেন, ‘তামিমের কাছ থেকে ওর সেরাটা দেখতে চাই। কারণ আমি জানি, ফর্মে থাকলে সে-ই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। চোট ও নানা কারণে ক্রিকেট থেকে অনেকটা সময় দূরে থাকার পরও নিজেকে কতটা মেলে ধরতে পারছে, তা আমরা কয়েক দিনের মধ্যেই জানতে পারব। ওর কাছ থেকে আমি এটি শোনার অপেক্ষায় আছি যে ‘আমি ফিট।’
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তামিম বলেছিলেন, ‘এখন পর্যন্ত তাদের (হাথুরু-সাকিব) সঙ্গে কোনো আলাপ হয়নি। এখনও আমি বলবো যে, আঙ্গুল শুধু একদিকে দেবো না, দুই দিকেই (তামিম নিজ থেকেও কথা বলতে বা দেখা করতে যাননি) দেবো। শুধু একজনকে দোষ দেওয়া উচিত না। কারণ আমিও তো যোগাযোগ করিনি।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে মাঠ ফিরবেন তামিম। ইতোমধ্যে দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে তার সঙ্গে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারদের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
