| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

অবশেষে সমীকরণের বেড়া জাল থেকে মুক্তি পেল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১৩ ১৫:৩৮:৪৬
অবশেষে সমীকরণের বেড়া জাল থেকে মুক্তি পেল বাংলাদেশ

এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায় অনেকটাই নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে কাগজে-কলমে সমীকরণের হিসাবে ফাইনালে খেলার স্বপ্ন টিকে ছিল টাইগারদের। ভারত-শ্রীলঙ্কা ম্যাচে রোহিত-কোহলিরা হারলেও টিকে থাকত আশা। তবে সাকিব বাহিনীর সেই কফিনে শেষ পেরেক ঠুকে দিল ভারত।

শ্রীলঙ্কাকে লো স্কোরিং ম্যাচে ৪১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। ভারতের এই জয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশন থেকে ছিটকে গেল বাংলাদেশ।

এশিয়া কাপে বাংলাদেশের এখনও একটি ম্যাচ বাকি, বেঁচে ছিল টাইগারদের ফাইনালের আশাও। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভারত জয় দিয়ে ফাইনালে ওঠায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সাকিব আল হাসান বাহিনী।

আগামী ১৫ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় লাল সবুজদের ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার।

সুপার ফোরে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে ২টি করে ম্যাচ খেলা শ্রীলঙ্কা ও পাকিস্তানের পয়েন্ট ২ করে। তারা যথাক্রমে টেবিলের দুই ও তিন নম্বরে আছে। টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট শূন্য। অর্থাৎ টাইগারদের আর কোনো আশাই বেঁচে নেই এখন।

ফলে আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি দেখায় যারাই জয় পাবে, তাদেরই ফাইনাল নিশ্চিত হবে। এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দুদলের রান হবে ৩ করে। সেক্ষেত্রে রানরেটের হিসাবে দুদলের মধ্যে যে কোনো একদল ফাইনালে যাবে।

এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের জয়ে কোনোমতে এশিয়া কাপের সুপার ফোরে উঠে সাকিব বাহিনী।

সুপার ফোরে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হারে টাইগাররা। এখন ভারতের বিপক্ষে শেষ ম্যাচে কেমন করে সেটাই দেখার বিষয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...