| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ক্রিকেটও সৌদির কাছে দিন দিন বিক্রয় হয়েছে যাচ্ছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ০১ ১৫:১০:০৩
ক্রিকেটও সৌদির কাছে দিন দিন বিক্রয় হয়েছে যাচ্ছে

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ক্রিকেট বিশ্বে আগামী পাঁচ থেকে দশ বছরে বড় রকমের পরিবর্তন আসবে বলে মনে করেন বেন স্টোকস। এর পেছনে সৌদি আরবের কাড়ি কাড়ি অর্থকেই দায়ী করছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তার মতে, সৌদি আরবের অর্থের সঙ্গে কিছুই পাল্লা দিয়ে টিকবে না।

সাম্প্রতিক সময়ে ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে সৌদি আরব। ইউরোপের অনেক বড় ক্লাবের ফুটবলারদের অর্থের বিনিময়ে নিজেদের স্থানীয় ক্লাবে ভিড়িয়েছে তারা। এমনটা হয়েছে ক্রিকেটেও।

সংযুক্ত আরব আমিরাতে বছরের শুরুতেই হয়েছে আইএলটি- টোয়েন্টির মতো আসর। যেখানে অনেক দলের পেছনেই ছিল সৌদি মালিকদের বিপুল অর্থ। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড খবর প্রকাশ করেছিল, সৌদিতে ফ্র্যাঞ্চাইজি আসর বসাতে চায়। এমনটা বাস্তবে রূপ নিলে অনেক ক্রিকেটার জাতীয় দলের মায়া ছেড়েও সৌদিতে ভিড় জমাতে পারেন।

সব মিলিয়ে স্টোকসের মতে, সৌদির অর্থের সঙ্গে প্রতিযোগিতা দিতে কেউই পারবে না, 'আপনি অর্থের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন না, বিশেষ করে সৌদি আরব কিছু মানুষের পেছনে যেভাবে টাকা খরচ করছে। সবাই যার যার জীবনে বা ক্যারিয়ারে ভিন্ন অবস্থানে থাকতে পারে, তখন অন্যান্য জিনিস তাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়।'

সৌদি আরব যদি ফ্র্যাঞ্চাইজি লিগ উন্মোচন করে তাহলে অর্থের জৌলুসে সেটা ছাড়িয়ে যেতে পারে মিলিয়ন ডলারের আইপিএলকেও। শুধু ক্রিকেট বা ফুটবল নয়, স্টোকসের বিশ্বাস সৌদি আরবের ধনকুবেরা এভাবে অর্থ লগ্নি করতে থাকলে বদলে যাবে পুরো খেলাধুলার জগত।

স্টোকস আরও বলেন, 'আমি মনে করি, আগামী পাঁচ থেকে দশ বছরে খেলাধুলাকে সৌদি আরব কোথায় নিয়ে যায় সেটা দেখাটা রোমাঞ্চকর হবে। শুধু ক্রিকেট, ফুটবল, রাগবি বা গলফ নয়; খেলাধুলার পরিবর্তন কীভাবে আসে সেটা দেখাটা রোমাঞ্চকর হবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...