আর্জেন্টিনায় অভিষেক গোল করে যা বললেন জামাল
আর্জেন্টিনায় ফুটবল মাতিয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ক'দিন আগেও আর্জেন্টিনায় খেলা নিয়ে সংশয় ছিল জামালের। সেই তিনিই আর্জেন্টিনার ক্লাব সোল দো মায়োর হয়ে অভিষেক ম্যাচেই গোল করে রাঙালেন বাংলাদেশ অধিনায়ক। তার গোলে ভর করে জার্মিনালকে ২-১ ব্যবধানে হারিয়েছে সোল দো মায়ো।
বাংলাদেশ অধিনায়ককে বরণের সকল প্রস্তুতিই নিয়েছে সোল দে মায়ো। 'ওয়েলকাম জামাল' ব্যানারে স্বাগত জানানো হয়েছে তাকে। ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশে থাকা ফুটবল ভক্তদের আনন্দের উপলক্ষ্য এনে দেন জামাল ভূঁইয়া। ডিবক্সে ফাউলের সূত্র ধরে পেনাল্টি পায় সোল দে মায়ো। স্পটকিক নিতে এগিয়ে আসেন জামাল। সেখান থেকে গোল করে অভিষেককে স্মরণীয় করে রাখেন।
এই ম্যাচে বাংলাদেশের প্রতি ভালোবাসার প্রদর্শনের জন্য লাল-সবুজ জার্সি পরে মাঠে নেমেছিল সোল দে মায়ো। গ্যালারিতেও ছিল বাংলাদেশি সমর্থকদের আধিক্য। বাংলাদেশের দর্শকদের প্রবেশ ছিল ফ্রি। আর্জেন্টিনায় অবস্থানরত অনেক প্রবাসী বাঙালিই গিয়েছিলেন দেশের অধিনায়কের খেলা দেখতে। তাদের হতাশ করেননি জামাল।
এমন ম্যাচ জিতে উচ্ছ্বসিত জামাল। ম্যাচ শেষে ক্লাব ছেড়ে যাওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জামাল বলেছেন, 'গুরুত্বপূর্ণ হচ্ছে দল ৩ পয়েন্ট পেয়েছে। আমি গোল করেছি, ভালো লাগছে। আবহাওয়া একটু প্রতিকূল ছিল। ৩ থেকে ৪ ডিগ্রি ছিল। অনেক বাতাস ছিল, তাই বেশ ঠান্ডা লাগছিল।'
এই ম্যাচে অধিনায়কত্বও করেছেন জামাল। তার খেলা দেখতে অনেক প্রবাসী স্টেডিয়ামে এসেছিলেন। তাদের হাতে ছিল লাল-সবুজ পতাকা। প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে অধিনায়ক বলেছেন, অনেক প্রবাসী এসেছিলেন। তারা আমাকে সমর্থন দিয়েছেন। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। আমার কাল বাংলাদেশের ফ্লাইট। সবাই দোয়া করবেন।
আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরার কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি ফিফা প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্য সোমবার (২৮ আগস্ট) সকালে আর্জেন্টিনা থেকে রওনা হবেন জামাল। চার দিনের প্রস্তুতির পর দুটি ম্যাচ খেলে ৭ সেপ্টেম্বর আবার আর্জেন্টিনায় ফিরে যাবেন বাংলাদেশ অধিনায়ক।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
