এশিয়া কাপের দল ঘোষণা করল আফগানিস্তান
আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে শক্তিশালী দলই গড়েছে আফগানরা। দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান ও অলরাউন্ডার করিম জানাত। চোটের কারণে দলে জায়গা হয়নি আজমতউল্লাহ ওমরজাইয়ের।
এশিয়া কাপের দল ঘোষণার নির্ধারিত সময় ছিল গত ১২ আগস্ট। সেই সময় পেরিয়ে আরও সপ্তাহ দুয়েক পর এবার দল ঘোষণা করল আফগানিস্তান। দেরিতে দল দেওয়ার মূল কারণ সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ। এই সিরিজের পারফরম্যান্স দেখেই এশিয়া কাপের স্কোয়াড গড়েছে এসিবি।
এশিয়া সেরার এই লড়াইয়ের আগে পাকিস্তানের বিপক্ষে ৩-০তে সিরিজ হারলেও মাঠের ক্রিকেটে ভালোই লড়াই করেছে আফগানিস্তান। বিশেষ করে প্রথম দুই ম্যাচে বাবর আজমদের চোখে চোখ রেখে লড়েছে তারা।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকি, আবদুর রহমান , এস সাফি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
