| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা চলছে বিতর্ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ২৬ ১৬:৩৫:০৮
এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা চলছে বিতর্ক

এশিয়া কাপকে সামনে রেখে গেল সোমবার (২১ আগস্ট) ১৭ সদস্যের দল ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সাঞ্জু স্যামসন, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালকে বাদ দিয়েই স্কোয়াড দিয়েছেন নির্বাচকেরা। আর তাতেই ভারতের ক্রিকেটভক্তদের কঠোর সমালোচনার মুখে পড়েছে ভারত বোর্ড।

এশিয়া কাপের স্কোয়াডে ইনজুরি কাটিয়ে ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। পাশাপাশি অভিষেকের অপেক্ষায় রয়েছেন তরুণ ব্যাটার তিলক ভার্মা।

মূলত সাঞ্জু স্যামসন ও রবিচন্দ্রন আশ্বিনকে স্কোয়াডে না নেয়াতেই চলছে বিতর্ক।

তবে সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গভাস্কার ভারতের ভক্তদের অনুরোধ করেছেন স্কোয়াড দিয়ে বেশি মাথা না ঘামাতে। বিতর্ক বন্ধ করার পাশাপাশি দল ভালো না লাগলে ভক্তদের খেলা না দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আজ তাককে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি।

ভারতের সাবেক এই ওপেনার বলেন, ‘হ্যাঁ, কিছু খেলোয়াড় আছে যারা নিজেদের ভাগ্যবান ভাবতে পারে। তবে দল ঘোষণা হয়ে গেছে। তাই (রবিচন্দ্রন) অশ্বিনের কথা বলবেন না। বিতর্ক সৃষ্টি করা বন্ধ করুন। এটাই এখন আমাদের দল। আপনি যদি এটি পছন্দ না করেন তবে ম্যাচগুলি দেখবেন না। কিন্তু সমালোচনা বন্ধ করুন যে তাকে বাছাই করা উচিত ছিল বা অন্য কারোর সেখানে থাকা উচিত, এটি একটি ভুল মানসিকতা।’

গভাস্কারের মতে, এশিয়া কাপের দলটির পর্যাপ্ত সামর্থ্য আছে বিশ্বকাপ জেতার।

ভারতের এই জনপ্রিয় ধারাভাষ্যকার বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (এই দলটি বিশ্বকাপ জিততে পারে)। আপনি আর কাকে বাছাই করতেন? আমি মনে করি না কোনো খেলোয়াড় দাবি করতে পারেন যে তার প্রতি অবিচার করা হয়েছে। এশিয়া কাপের ১৭ সদস্যের দলে অভিজ্ঞ এবং ফর্মে থাকা খেলোয়াড়দের বাছাই করা হয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...