| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে হবে- অতিরিক্ত পরীক্ষাই ডুবিয়েছে ভারতকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ১৪ ১৫:২৮:৩৩
ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে হবে- অতিরিক্ত পরীক্ষাই ডুবিয়েছে ভারতকে

সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর ব্যাটিং গভীরতা নিয়ে সমস্যা খুঁজে পেয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। এই সিরিজে ভারত পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছিল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে, সিনিয়রদের বিশ্রাম দিয়ে তারা জুনিয়রদের পরখ করতে চেয়েছিল। যার ফলেই এমন সিরিজ হার। ম্যাচের পর ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও স্বীকার করেছেন, অতিরিক্ত পরীক্ষাই ভারতকে ডুবিয়েছে।

ম্যাচের পরে সংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আমি মনে করি, স্কোয়াডে যে পরিবর্তন করা হয়েছিল, সেটা কাজে আসেনি। তবে পাশাপাশি এটাও বলব, আমাদের সামনের দিকে তাকাতে হবে, সেই পরিস্থিতি সম্পর্কে ভাবতে হবে। ভবিষ্যতে যাতে আমরা আরও ভালো করতে পারি, সেই জায়গাটা তৈরি করতে হবে। আমাদের ব্যাটিংয়ের গভীরতা খুঁজে বের করাটাও একটা বড় বিষয়, যেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। আমাদের বোলিং আক্রমণ ঠিক আছে। ব্যাটিংয়ে একটি নির্দিষ্ট পরিমাণ গভীরতা আনতে হবে।'

সঙ্গে যোগ করলেন, 'এখন টি-টোয়েন্টি ম্যাচগুলিতে ইদানীং বড় বড় স্কোর হচ্ছে। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান, আলজারি জোসেফ ১১ নম্বরে ব্যাট করতে নেমেও মারতে পারে। অতএব ওদের সেই গভীরতাটা আছে। স্পষ্টতই সেই জায়গা থেকে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। এই সিরিজ থেকে এটাই শিক্ষা যে, আমাদের ব্যাটিং গভীরতা তৈরি করতে হবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...