অবসর ভেঙে ১১ বছর আগের যে ঘটনা মনে করালেন তামিম
অবসর ভেঙে ক্রিকেটে ফিরে চাচা আকরাম খানের ১১ বছর আগের ঘটনা মনে করালেন ভাতিজা তামিম ইকবাল। ২০১২ সালে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন আকরাম খান। পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুরোধে তিনদিন পরই পদত্যাগপত্র প্রত্যাহার করেন তিনি। ১১ বছর পর সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটলো অবসর ভেঙে তামিম ইকবালের ক্রিকেটে ফেরার মধ্য দিয়ে।
প্রায় পাঁচ বছরের মতো প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে ২০১২ সালে আকস্মিকভাবে পদত্যাগ করেন আকরাম খান। এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বোর্ডের হস্তক্ষেপের অভিযোগ এনে পদত্যাগপত্র দেন তিনি। সেই সময় এই ঘটনা ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ব্যাপক আলোড়ন তৈরি করা এই ঘটনা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।
২০২৩ সালে এসে চাচার মতো ভাতিজার ক্ষেত্রেও প্রায় একই ঘটনা। বৃহস্পতিবার (৬ জুলাই) নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। সেই ঘোষণার পর বিসিবি সভাপতি একাধিকবার তামিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি। আর এর মধ্য দিয়ে, ২০১২ সালের সেই ঘটনাকেই পুনরায় মনে করালেন তামিম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
