| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

তামিমের অবসরে ওয়ানডে দলে কপাল খুললো যার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৬ ২১:১৫:১০
তামিমের অবসরে ওয়ানডে দলে কপাল খুললো যার

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। তার আকস্মিক বিদায়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে ওপেনিং পজিশনের জন্য ডাক পেয়েছেন রনি তালুকদার।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের এক হোটেলে তামিম ইকবাল আচমকা অবসরের ঘোষণা দেন। এরপর জাতীয় দলের নির্বাচকেরা তামিমের জায়গায় রনিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এরই মধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন রনি। মূলত টি-টোয়েন্টি দলের অংশ হিসেবে চট্টগ্রাম এসেছিলেন তিনি। তবে পরবর্তীতে তামিমের আচমকা অবসরে ওয়ানডে দলের দুয়ার খুলে দেয় রনির। রনি ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা নাসুম আহমেদ, শামীম হোসেন ও রিশাদ আহমেদ দলের সঙ্গে যোগ দিয়েছেন।

ইংল্যান্ডের চেমসফোর্ডে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন রনি। আইরিশদের বিপক্ষে অভিষেকটা অবশ্য ভালো হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানের। ১৪ বল খেলে ৪ রান করে আউট হন তিনি। ওই এক ম্যাচ খেলেই ওয়ানডে দল থেকে রনিকে বাদ দেওয়া হয়। পরিবর্তিত পরিস্থিতিতে সেই রনিকেই ওয়ানডে দলে ফেরানো হলো।

এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ডার্ক লুইস পদ্ধতিতে ১৭ রানে হেরে ১-০ তে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ আগামী ৮ জুলাই। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ ১১ জুলাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...